শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

77

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

 

কামাল খান :: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব লালারচক গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরকারিভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই উন্নয়ন কাজ বাতিল করানোর উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব লালারচক গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান ও ঠিকাদারি কার্যাদেশ প্রদান করে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের অপপ্রচার শুধু একটি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধেও ষড়যন্ত্রের শামিল। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা সরকারের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নের আহ্বান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ