শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

হরিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

14

হরিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: আগামী ২৫ শে ডিসেম্বর ২০২৫ ইং এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বি.আর.ডি.বি. হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । 

 

২২ শে ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় জেলা উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদের সঞ্চালনায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ও সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা ( লাভলু) সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা গোলাম রসূল শাহীন।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা),সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন ( মোল্লা শাহিন) ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ হান্নান মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিরব আহমেদ চুন্নু প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তরা জানান,তারেক রহমান বিগত ক্ষমতাসীন সৈরাচার আওয়ামী লীগের নানামুখী জটিলতা থাকায় স্বদেশে আসতে সক্ষম হননি।

উৎসব মূখর পরিবেশে আমরা যেন আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের স্বদেশে আসতে পারে কোন ধরনের আপত্তিকর ঘটনার সম্মুখীন না হতে পারে সে দিকে সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ