শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিলেটের করিম উল্লাহ মার্কেট ও সিটি সুপার মার্কেট থেকে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

64

সিলেটের করিম উল্লাহ মার্কেট ও সিটি সুপার মার্কেট থেকে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৪

 

সিলেট বুলেটিন ডেস্ক:: সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেট ও সিটি সুপার মার্কেট থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মোবাইল ফোন চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারকৃত ৪ জন সিলেটে মোবাইল ফোন চোর চক্রের হোতা।

তিনি জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমার মোমিনখালা এলাকায় তানভীর নামে একজনের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের ভেতর থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তানভীরসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মো. সুজ্জাদ নামে একজনকে আটক করে। এই মোবাইল ফোনগুলি চোরাই বলে পুলিশের কাছে স্বীকার বলে জানান পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার জানান, একইদিনে (বৃহস্পতিবার) ভােরে দক্ষিণ সুরমার শিববাড়ির জৈনপুরে চোরাই মোবাইল চত্রের ‘মূল হোতা’ আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের ৩য় তলার স্মার্ট ফোন গ্যালারিতে অভিযান চালিয়ে আরও ১৫৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সবমিলিয়ে ৪২২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, সিলেটে যে পরিমাণ মোবাইল চুরি হয় সে তুলনায় উদ্ধারের পরিমাণ খুব সামান্য। তবে আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম বেগবান করার চেষ্টা করছি।

গ্রেপ্তারকৃত চোরক্রের হোতা আব্দুস শহীদের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে  বলে জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ