শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

63

নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত

 

 

এম এ মানিক নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক, নীলফামারী।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রবাসীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ