শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নাফ নদীতে বিজিবি’র অভিযান: বিপুল ইয়াবাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

59

নাফ নদীতে বিজিবি’র অভিযান: বিপুল ইয়াবাসহ গ্রেফতার-১

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় নাফ নদীতে বিজিবি’র চিরুনি অভিযান চালিয়ে জলসীমা অতিক্রম করে এপারে পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ এক জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি)

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির)’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানান, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে। এ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার নাফ নদীতে কৌশলগত স্থানে বিজিবির নৌ ও স্থল টহল জোরদার করা হয়। ভোর ৩টার দিকে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে বিজিবির নৌ-টহল দল তাদের গতিবিধি লক্ষ্য করে। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এফডিএমএন ক্যাম্প-২৭, ব্লক-সি/১-এর বাসিন্দা ওলা মিয়ার ছেলে মোঃ সালামকে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ সময় আয়াজ সহ তাঁর সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ