শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক

স্টাফ রিপোর্টার / ১২৪ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

11

সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ একটি গরুর চালান দেশের ভেতরে নিয়ে আসার পর চোরাকারবারীরা এই অবৈধ ৩১টি গরুর চালান নৌকাযোগে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জের জয়নগর বাজার দিয়ে যাওয়ার পথে এই চোরাই গরুসহ নৌকাটি আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। 

 

আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে সুরমা নদী দিয়ে জামালগঞ্জের জয়নগর এলাকায় যাওয়ার সময় জয়নগর বাজারের নদীতে চোরাকারবারী চক্রের ২ চোরাকারবারী এবং অবৈধ ৩১ টি ভারতীয় গরুর চালানসহ নৌকাটি আটক করে। তবে এই চোরাই গরুগুলোর সাথে জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী(৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া(২০)কে আটক করা হয়েছে।

 

খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ ঘটনাস্থলে গিয়ে গরুসহ ২ জনকে আটক করে নিয়ে আসেন। তবে আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১ টি গরুর মূল্যে আনুমানিক ৩০ লাখ টাকা হবে। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চোরচক্রগুলো ভারত থেকে অবৈধভাবে গরু,মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে নিয়ে আসছে। এ নিয়ে সীমান্ত এলাকায় যেকোন সময় অনাকাংঙ্খিত র্দূঘটনার ও আশংঙ্কা প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষজন।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গরুগুলো শুল্ক কার্যালয়ে জমাদান করা হবে। তবে এই ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ