শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা’র শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখা’র শ্রদ্ধাঞ্জলি

 

নিজাম উদ্দিন জুয়েল :: আজ মহান বিজয় দিবস উপলক্ষে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।১৬ ই ডিসেম্বর সকালে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, গণতন্ত্র ও নৈতিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান,সিলেট জেলার সদস্য, শিহাব উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ,নিজাম উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ,সহ দপ্তর বিষয় সম্পাদক,মনসুর আহমদ শাপলু,এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবজল আহমদ,সহ প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক রুহেল আহমদ তালুকদার,সহ-অর্থ বিষয়ক সম্পাদক জুবের আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, সদস্য,জিয়া উদ্দিন, সায়েন আহমদ, প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য, কামাল খান বলেন, ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার এই অর্জন ধরে রাখতে দায়িত্বশীলতায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংবাদিকতা ও সত্য প্রকাশের কোনো বিকল্প নেই। মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তাঁদের আত্মত্যাগের আদর্শে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ