শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সিলেট মুক্ত দিবসে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয় সিকৃবিতে আলোচনা, র‌্যালি,শহীদ মিনার ও শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ  

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সিলেট মুক্ত দিবসে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয় সিকৃবিতে আলোচনা, র‌্যালি,শহীদ মিনার ও শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ  

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের বাণী প্রচার, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটি।

 

জাতীয় দিবস উদ্যাপন কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এসময় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন আহম্মদ বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন।

 

সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহিদদের মাজারে জাতীয় দিবস উদ্যাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ