শিরোনাম
শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক খেলাকে কেন্দ্র করে যুবক নিহতের তিন আসামি চট্টগ্রামে গ্রেপ্তার আমার মানুষের সুবিধার বিষয় গুরুত্ব দিচ্ছি, তাই প্রকল্প হতে হবে জনবান্ধব – প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাজের কন্টাক না পেয়ে লাফার্জহোলসিম এর বিরুদ্ধে মিথ্যাচার এলাকাবাসীর ক্ষোভ   দলীয় প্রতীকের নির্বাচন না হলে দেয়া হবে না দলীয় মনোনয়ন — প্রতিমন্ত্রী মীর শানে আলম সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; স্বাগত জানান সিসিক প্রশাসক ৩ মার্চ সিলেট এসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শানে আলম বললেন আমি যতটুক জানি ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর এই সিলেট।   পটিয়ায় অটো টেম্পো সমবায়  সমিতির বিশেষ সাধারণ সভা ও   ইফতার মাহফিল অনুষ্ঠিত জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা  সিলেটের যুক্তরাজ্য বিএনপি নেতা সোয়ালেহীন,মির্জা ও একরাম সহ ৩ নেতার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত 
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

১৩ বছরের কিশোর লিমন নিখোঁজ, মানবিক সহায়তার আবেদন

স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

১৩ বছরের কিশোর লিমন নিখোঁজ, মানবিক সহায়তার আবেদন

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মলাইকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের ১৩ বছর বয়সী ছেলে ইবনে আব্বাস (লিমন) নিখোঁজ হয়েছেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানাধীন আলিয়া মাদরাসা মাঠ এলাকা থেকে ইবনে আব্বাস (লিমন) নিখোঁজ হয়। ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পরবর্তীতে নিখোঁজের ঘটনায় ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর: ১৩৮১।

 

নিখোঁজ ইবনে আব্বাসের গাত্রবর্ণ ফর্সা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। পরিবার জানায়, তাকে দ্রুত শনাক্ত করার জন্য নিখোঁজের সময়ের ছবি ও আগের ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—কেউ যদি ইবনে আব্বাস (লিমন)-কে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে মানবিক বিবেচনায় দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।

 

সঠিক ও কার্যকর তথ্য প্রদানকারীকে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

 

যোগাযোগ- নম্বর:০১৭২৪-৪৬১৮৯২/০১৩০৬১৬৯৬৭৮/০১৭৫২৬৯২৪৫৫-নিখোঁজ কিশোরের অভিভাবক তানভীর আহমদ।

 

ঠিকানা—গ্রাম: মলাইকান্দি, ডাকঘর: মাতুরতল বাজার, উপজেলা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ