শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

হরিরামপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন। 

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

14

হরিরামপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন। 

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুরে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে সকাল ৯ টায় পুষ্প অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান,উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী এ,কে,এম. রাসেল,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।

 

উপস্থিত বক্তরা জানান, এই বর্বর হত্যাকাণ্ড ছিল সদ্য জন্ম নিতে যাওয়া স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোর দিশারি। তাঁদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে শত্রুরা ভেবেছিল বাংলাদেশ পথ হারাবে।

কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগিয়ে চলেছে অদম্য প্রত্যয়ে।

আজ এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। তাঁদের স্বপ্ন, আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস। একই সঙ্গে আমরা শোকাহত তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ