শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

মিয়ানমার থেকে গুলি এসে পড়ল এপারে  কাঁপছে বাড়িঘর

স্টাফ রিপোর্টার / ৩০৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

53

মিয়ানমার থেকে গুলি এসে পড়ল এপারে  কাঁপছে বাড়িঘর

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ভেসে আসা মর্টারশেল ও গোলাগুলির শব্দে টেকনাফের সীমান্ত এলাকার বাড়িঘর কাঁপছে। এতে সীমান্তজুড়ে দেখা গিয়েছে চরম আতঙ্ক।

শনিবার ( ডিসেম্বর) ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে আছেন।’

সিরাজুল আরও বলেন, ‘হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলি চলছে। এতে হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, ‘ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত থেকে এপারে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে আসে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে শোনা গেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ