শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ছাতকে বালু উত্তোলনে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলা”আহত ৫

স্টাফ রিপোর্টার / ৩৩৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

71

ছাতকে বালু উত্তোলনে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলা”আহত ৫

 

বিশেষ প্রতিবেদক:: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মরা চেলা নদী থেকে শফিক মিয়ার বসত ভিটার জন্য বালু উত্তোলনের সময় স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী নুর নবী ও তার সহযোগীদের হামলায় আহত ৫ জন।

গত ১২ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে এগারো টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৈশাকান্দি বাহাদুরপুর, ওমর আলীর ছেলে শফিক মিয়া মরা চেলা নদীর পুর্ব দিক থেকে নিজ বসত ভিটা ভরাটের জন্য মাটি তুলতে গেলে একই গ্রামের নুর নবী, ফয়জুল হক ও তার সহযোগীরা বাঁধা দেয় এবং ১ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে শফিক মিয়া অসম্মতি প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে স্থান ত্যাগ করে চলে যায়।

পরবর্তীতে নুর নবী ও তার ছেলে ফয়জুল হক সহ তাদের সহযোগীরা শফিক মিয়ার উপর দেশী অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে হামলা চালায় এতে শফিক মিয়ার ছেলে, ভাতিজা সহ বেশ কয়েকজন আহত হন।

এতে গুরতর জখম হয় রুবেল মিয়া (২২) আনোয়ার হোসেন (৩৫), আক্তার হোসেন (২৫) আইন উদ্দিন (২১) আব্দুস ছত্তার (২৮) নাছির উদ্দিন (২৬), আহতরা চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে শফিক মিয়া বাদী হয়ে নুর নবী ও তার সহয়োগীদের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে ছাতক থানার ওসি জানান, আমি অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত পুর্বক আইনগত পদক্ষেপ নিবো।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ