শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ

স্টাফ রিপোর্টার / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

12

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ  

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-১(জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে মোটর শোভাযাত্রা,মিছিলসহ জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এক বিশাশ জনসভা অনুষ্ঠিত হয়েছে । 

 

বৃহস্পতিবার বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এক বিশাল জনসভায় অনুষ্ঠিঠত হয়। এ্ জন সভাটি যেনা জনসমুদ্রে পনিরণত হয়।

 

জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও উপজেলা বিএনপিরসিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ -১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন,তাহিরুর উপজেলা বিএনরি যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন,জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলী আহমদ মুরাদ,আলীম উদ্দিন হেলাল,আলী আক্তার মুরাদ,নুরে আলম,জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন,বাবুল মিয়া,মালিক বড়ূয়াসহ জামালগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ¦ আনিসুল হক বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দি করে রাখা হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্ত তারা দেশের জন্য দেশের মাুনষের কথা চিন্তা করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিসনার মতো পালিয়ে যাননি । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগনের কল্যাণে ৩১ দফার বিষয়বস্তুগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগনকে জানিয়ে আগামীতে ধানের শীষের পক্ষে গনজোয়ার সৃষ্টি করতে চাই। তিনি বলেন এই আসনে হিন্দু,মুসলিম ,বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আমরা একে অপরের ভাই। এখানে কোন ধর্মীয় জাতিগোষ্ঠি বিবেচনায় নিয়ে আমাদের দল রাজনীতি করে না । ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ