শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার / ৩৪৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

77

হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: হরিরামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক পরিসরে প্রস্তুতি। 

 

অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে মাঠে পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মোঃ আকিবুল খান।

 

এ সময় ধূলশুড়া , ইব্রাহিমপুর ও মোহনপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম খান,ইনিয়াত খান,ইলিয়াস খান ও শাহীন মির্ধা,মিরাজ খান এবং অনিক খান।

এছাড়াও বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী পরিদর্শন কার্যক্রমে অংশ নেয়।

 

আসছে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও মূল অনুষ্ঠান।

বিশিষ্ট সমাজসেবক ও ন্যায়পরায়ন মোঃ আকিবুল খান জানান,ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক পরিসরে প্রস্তুতি।

তিনি আরো জানান, অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন আরো জানান,আসছে আগামী ১৩ ই ডিসেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপি চলবে নানা আয়োজন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং শতবর্ষের এই ঐতিহ্য, গৌরব ও স্মৃতিকে ঘিরে এলাকাবাসীর মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ