শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩৯৩ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

51

সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে বালু-পাথর পরিবহনকারী নৌকা থেকে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী, হয়রানী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নৌ-শ্রমিক মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও জামালগঞ্জ স্টিলবডি নৌ পরিবহন মালিক সমিতির আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আবুয়া নদীর পাড়ে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান, শ্রমিক নেতা নুর আহমদ, সাইফুল ইসলাম, সুহেল মিয়া,জামালগঞ্জ একতা স্ট্রীলবডি নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির প্রতিনিধি মোঃ সুমন মিয়া,মোঃ মতিউর রহমান ও ফুল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী পথে পরিবহনকৃত প্রতি ফুট বালি-পাথরে যেখানে ২৫ পয়সা করে টোল আদায় করার কথা থাকলেও বিভিন্ন নদীর ইজারাদাররা প্রতি ফুটে ১ টাকা ৫০ পয়সা করে আদায় করছে। নির্ধারিত টোল আদায় কেন্দ্রের মাধ্যমে রয়েলিটি ও টোল আদায়ের নিয়ম থাকলেও চাঁদাবাজ সন্ত্রাসীরা চালকদের জিম্মি করে ভাসমান অবস্থায় নদীতে টোল আদায় করে যাচ্ছে। যারা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতা ও মালিকদের। এছাড়াও রশিদ না দিয়ে চাঁদা আদায় করা হয় বলেও অভিযোগ মানববন্ধনে আসা শ্রমিক ও মালিক নেতাদের । বক্তারা অবিলম্বে নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি,সন্ত্রাস,শ্রমিক হয়রানী ও নির্যাতন বন্ধের দাবি জানান। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ