শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

টেকনাফে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকসহ দুই জনের

স্টাফ রিপোর্টার / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

65

টেকনাফে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকসহ দুই জনের

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে, এসময় চালকসহ দু’জনে মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশাচালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। তাঁদের মধ্যে ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মো. সেলিমের ছেলে এবং ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো. সৈয়দ নুরের ছেলে। এক স্থানীয় বাসিন্দা জানান, অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন।

 

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন- ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ