শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

56

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল

 

সেলিম মাহবুবঃ পূর্ব শত্রুতার জেরে রাজধানীর কল্যাণপুরে খুন হন বাবুল (৪৬)। নিহত বাবুল ময়মনসিংহ জেলার বারতিপাড়া বোরতিচর এলাকার মৃত সাফর আলীর পুত্র। এ ঘটনায় নিহত বাবুলের স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। 

 

মামলার বিবরনে জানা যায়, পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে আসামীগণের সঙ্গে বাবুল মিয়ার মনোমালিন্য সহ বিরোধ চলে আসছিল।

 

ইং-০২/১২/২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম বাবুল (৪৬) ঢাকা হতে চট্টগ্রাম যাওয়ার নিমিত্তে কল্যানপুর বাসস্ট্যান্ড আসে।

 

আসামীরা পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে বাবুলকে কল্যানপুর বাসস্ট্যান্ড বিআরটিসি সংলগ্ন আসামীদের রুটির দোকানের সামনে পেয়ে পূর্ব শত্রুতার বিষয়কে কেন্দ্র করে পরস্পর যোগসাজোস করে এলোপাতারী কিল-ঘুষি সহ রুটি তৈরি বেলুন দিয়ে মারপিট করে। আসামীদের এলোপাথারী মারপিটের আঘতে বাবুলের নাকমুখ দিয়ে রক্ত ঝড়ে।

 

পরবর্তীতে ঢাকা- চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন বাসস্ট্যান্ডে আসলে বাবুল তার কাজের সহকর্মী জনৈক মোঃ সুলতান এর সহযোগীতায় কোন মতে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠে পড়ে।

 

চট্টগ্রাম যাওয়ার সময় কয়েরকবার বমি করে। ইং- ০৩/১২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পৌঁছার পর শারীরিক অবস্থা অবনতি হলে, তার সহকর্মী সুলতান সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষান নিরীক্ষা করে বাবুলকে মৃত ঘোষনা করেন।

 

আসামীরা হলেন,১। মামুন (৪১) পিতা- মৃত হাতেম আলী, ২। আসমা বেগম (৩৬) স্বামী-মামুন শেখ, পিতা- কাঞ্চন মিয়া, ৩। শাহনাজ (৩৪) পিতা- কাঞ্চন মিয়া, ৪। হাসি বেগম (৩৮) পিতা-মৃত হাতেম আলী, ৫। সিদ্দিক (৪০) পিতা- অজ্ঞাত, ৬। বেবি বেগম (৩৬) পিতা- মৃত হাসেম আলী, সর্বসাং- বাসা নং- কে/২২, কল্যানপুর শহীদ মিনার রোড, স্ট্যাপ কোয়াটারের ভিতর, থানা-মিরপুর মডেল, জেলা-ঢাকা।

 

এদিকে পরিবারে একমাত্র উপার্জনকারী বাবুল হত্যার বিচার ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর দাবী জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ