শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

9

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

শুক্রবার বাদ জুম্মা সুলকাবাদ ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাদেরটেক বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুস জব্বার ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমদ। পরে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন,উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আল-আমীন,সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ ও শ্রমিকদলের সদস্য আব্দুল লতিফসহ আরো অনেকেই।

 

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাই বলেছেন,আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশে^ বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তাকে বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে বিনাকারণে জেলে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা কোন সভ্য গনতান্ত্রিক দেশে হয়না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসির নিকট দোয়া চান। তিনি বলেন আমাদের সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে জনতার নেতায় পরিনত হওয়া আমাদের নেতা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলকে পরিক্ষিত নেতা চিহিৃত করে ধানের শীষের মনোনয়ন দেয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতঞ্জা প্রকাশ করেন এবং ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলকে বিজয়ী করতে সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনগনের প্রতি তিনি এ আহবান জানান। পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ