শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

নিরাপদ সড়ক চাই-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব শাখার র‍্যালি ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

58

নিরাপদ সড়ক চাই-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভৈরব শাখার র‍্যালি ও কম্বল বিতরণ

 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার আয়োজনে সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া র‌্যালিটি ভৈরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা কার্যালয়ে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য, শ্রেষ্ঠ সড়কযোদ্ধা মোঃ আলাল উদ্দিন এর সার্বিক পরিচালনায় 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিসচার উপদেষ্টা কে. এম. মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান ্ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন,নিসচার সহসভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসেন,দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, জাকির হোসেন বিএসসি,সদস্য জেসমিন আক্তার, হাজী জামান, ফারজানা রহমান সুধা, রঞ্জিতা বেগম, ফারজানা সাদেহা, মহুয়া আক্তার, আকলিমা বেগম, তোফাজ্জল হোসেন, ইমরান নেওয়াজ, আবেদ হোসেন পলাশ,মোঃ কাজল মিয়া, হাজী কুদ্দুস, মোঃ রুবেল, মোঃ জামাল মিয়া, শফিকুল ইসলাম প্রমুখ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও নিসচার সভাপতি। বক্তারা বলেন—ভৈরব বাসস্ট্যান্ডের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তারা নিসচার প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন–এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভৈরব শাখার অব্যাহত সড়ক নিরাপত্তা আন্দোলন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য সকল সড়কযোদ্ধাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা গত ২৫ বছর ধরে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সড়ক নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদানের জন্য সংগঠনটি জাতীয় পর্যায়ে চারবার শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত হয়েছে। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন এ বছর দেশসেরা রোড ফাইটার উপাধিতে সম্মানিত হয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ