শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সিলেটে প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ দাবী করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সিলেটে প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ দাবী করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ

 

নিজস্ব প্রতিবেদক : “প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে বুধবার (৩ ডিসেম্বর) সিলেটে উদ্‌যাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা,সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ 

 

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী নয় বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে। কাজেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিকভাবে লালন-পালন করলে সম্পদে পরিণত হবে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অভিভাবক ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন ফাউন্ডেশনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা যে বোঝা নয়, তারা রাষ্ট্রের সম্পদ এটি প্রমাণের দায়িত্ব নিতে হবে।

 

প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি বলেন, অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি সবাইকে সাথে নিয়ে সবার অধিকার নিশ্চিত করে একটি উন্নত দেশ ও বিশ্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সাংবাদিক আফতাব চৌধুরী৷ স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। এসময় সিলেট জেলার সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে শেষ হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ