শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

স্টাফ রিপোর্টার / ১২৫ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

77

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

 

সেলিম মাহবুবঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘ দিনের প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলার ছাতক উপজেলায় দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ‎

মঙ্গলবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করে। 

কর্মসূচি উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্য পরিদর্শক সিন্টু কুমার দাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।‎‎

এতে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের মাঠকর্মীরা অংশ নেন।‎বক্তারা বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে ও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।‎

তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে পড়ে থাকার কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ