শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র

স্টাফ রিপোর্টার / ১৫৭ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

82

সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র

 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নগরীর বন্দরবাজার এলাকার তালহা রেস্ট হাউজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন রেস্ট হাউজটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করা হলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তালহা রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন মৌলভীবাজারের বাদেউবাহাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে আব্দুল আহাদ। কিছুদিন আগে হোটেলের মূল মালিকের কাছ থেকে এটি ভাড়া নেন বিক্রেশ চক্রবর্তী। পরে তিনি সাব-ভাড়া দেন আব্দুল আহাদের কাছে।

গ্রেফতারকৃতরা হলেন —সাদিক হোসেন (২৩)-সুলতানা খানম ঝুমা (১৯)-নাহিদ আহমেদ (২৪)-নাইমা (২০)-লিজা বেগম (৩৫) ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৫৩৬, তারিখ ২৯ নভেম্বর ২০২৫, সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বিক্রেশ চক্রবর্তী পূর্বে খালিঘাট এলাকায় ‘সোনালি হোটেল’ ভাড়া নিয়ে সেখানে ‘মিমি পতিতালয়’ নামে দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেন। পরে তিনি বন্দরবাজারের তালহা রেস্ট হাউজ নিজের নামে ভাড়া নিলেও পরিচালনার দায়িত্ব দেন আহাদকে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ