শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন!  সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হাই 

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

73

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন!  সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হাই 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ ২৯ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

 

পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী ছিলেন । সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে ৭৯ ভোট পেয়ে হাজী মো. আবুল হাসান (চাকা) বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ৯৪ ভোট পেয়ে হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) ও ৭৭ ভোট পেয়ে হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিকে বিজয়ী হন।

,

সাধারণ সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে আব্দুল হাই কালা মিয়া (কাপ পিরিচ) প্রতিকে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে ৮৫ ভোট পেয়ে হাজী মো.বাবুল মিয়া (তালা চাবি) প্রতিকে বিজয়ী হয়েছেন।

প্রচার সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে আদনান হোসেন মিজান (মই) প্রতিকে বিজয় লাভ করেন। দপ্তর সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিকে বিজয়ী হন।

৪ জন কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে ৯৭ ভোট পেয়ে হাজী মো. বদরুল আলম (ফুটবল) প্রতিকে, ৯১ ভোট পেয়ে নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিকে, ৮৯ ভোট পেয়ে এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিকে ও ৮৬ ভোট পেয়ে শুক্কুর উল্লাহ (রিক্সা) প্রতিকে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মো. আব্দুস সাত্তার প্রতিক (দেয়াল ঘড়ি)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি ।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ, নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়, আব্দুল আলিম এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।

নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন, বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দ। ##

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ