শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পরলেন এমপি প্রার্থী আনিসুল হক

স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

70

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পরলেন এমপি প্রার্থী আনিসুল হক

 

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ  সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষলদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছে। আমাদের নেত্রী কোন দিন অন্যায় কাজে আপোষ করেন নি। তিনি দেশের মানুষের জন্য এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা খালেদা জিয়ার জন্য দোয়া চাই বলে মঞ্চেই কান্নায় ভেঙে পরেন।

শুক্রবার (২৮নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমানের ৩১দফা প্রচার ও নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক যুবতীর জন্য বেকার ভাতা চালু করা হবে। দেশের মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ভাতার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশের ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে দেশের ১০কোটি মানুষ বিমানবন্দর উপস্থিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। হাওরের কৃষক ও জেলেদের জন্য কর্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে।  জেলা শহরের সাথে প্রতিটি উপজেলার ও উপজেলার সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে।  সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো জনতা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ