শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

হরিরামপুরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুফিয়া বেগমের ওপর অতর্কিত হামলা- ভয়-ভীতি প্রদর্শনে স্ট্রোকে মৃত্য।

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

11

হরিরামপুরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুফিয়া বেগমের ওপর অতর্কিত হামলা- ভয়-ভীতি প্রদর্শনে স্ট্রোকে মৃত্য।

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার::  মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়ার (রাখালিয়া বটতলা) আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুফিয়া বেগমের ওপর অতর্কিত হামলা-ভয়-ভীতি প্রদর্শনে স্ট্রোকে মৃত্যু হয়েছে এমনটি মন্তব্য ভুক্তভোগী পরিবারের।

ঘটনা সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০ টায় অত্র এলাকার আলমাস ও তার মেয়ে এবং জামাতা সহ ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুফিয়া বেগমের ওপর অতর্কিত হামলায় করেন।উল্লখ্য,তার পরিবারের কাউকে না পেয়ে সুফিয়া বেগমের ওপর হামলা করে এবং সুফিয়া বেগমের পুত্র সুমনকে প্রাণে মারার হুমকি দেওয়াতে সুমনের মা সুফিয়া বেগম বাধা দেওয়াতে তার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।

অতঃপর সুফিয়া বেগম ভয় ভীতি প্রদর্শনের কারনে স্ট্রোক করেন।  পরবর্তীতে স্থানীয়রা তাকে স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ১১ টার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

সরে জমিনে গিয়ে জানা যায়,প্রত্যক্ষদর্শী মঞ্জুয়ারা বেগমজানান,সুফিয়া বেগমের ওপর আলমাস ও তার মেয়ে এবং জামাতা সহ ভাড়াটিয়া কিছু লোক অতর্কিত হামলা চালিয়েছে এবং আমি বাধা দিতে গেল আমার ওপরও আক্রমণ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে আমাকে ও আঘাত করে।

 

স্থানীয় মজিদ মোল্লা জানান, আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি সুফিয়া বেগম ভয়ে আতঙ্কিত পরে বিষয়টি জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবার শরিফুল মোল্লা আরো জানান,পুলিশ -আসামি পালাতে সহায়তা করেন এবং হরিরামপুর থানার এসআই জয়নুল আবেদীন মোটা অঙ্কের টাকা খেয়ে আসামিদের পক্ষে কাজ করেছে এমনকি মৃত্যুর সার্টিফিকেট (মেডিকেল রির্পোটি) পরিবর্তনের পায়তারা করেছে। আমি ওপর মহলে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

 

মৃত্যু সুফিয়া বেগমের পুত্র সুমন বিশ্বাস জানান,উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছিলো কিন্তু আমাকে না পেয়ে আমার মা সুফিয়া বেগমের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন আলমাস ও মেয়ে এবং তার জামাতা সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা। ভয়-ভীতি প্রদর্শনের কারণে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।

আমি অতিদ্রত প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোরদার দাবি জানাচ্ছি। অপরপক্ষে আলমাসের সাথে যোগাযোগ করার জন্য একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাত্তা পাওয়া যায়নি।

 

বিষয়টি নিয়ে হরিরামপুর থানার এসআই জয়নুল আবেদীনকে জিজ্ঞেসা করলে তিনি জানান,ঘটনা স্থলে আমি ও আমার ওসি স্যার গিয়েছিলাম। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।স্থানীয়রা জানান,এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ও আতঙ্কে এলাকাবাসী।

 

 

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান মুঠোফোনে জানান,এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

তিনি আরো জানান , এসআই জয়নুল আবেদীনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এ বিষয়ে আমি অবগত নেই, এ ধরনের কোন অনিয়ম করার সুযোগ নেই এবং ঘটনার সততা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ