শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

8

শাল্লায় হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু,পরিবারে চলছে শোকের মাতম

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাওরে চাষের জমিতে পাম্প দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সুব্রত রায় (২৪)। তিনি উপজেলার বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে। বুধবার সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই র্দূঘটনাটি ঘটে।

স্থানীয় ও নিহতের ভাই সুমন রায় জানান, বুধবার ভোরে কৃষক সুব্রত রায় তার গ্রামের পাশের একটি হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন। ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে জমিনে লুঠিয়ে পড়েন।

গুরুতর আহত সুব্রত রায়ের চিৎকার শুনে আশেপাশের জমিতে থাকা লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় শাল্লা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

এ ব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্ত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই এই কৃষক মারা যান বলে তিনি দাবি করেন।

এদিকে ছেলেকে হারানোর ব্যাথা সইতে না পেরে নিহত সুব্রত রায়ের পরিবার ও বাহাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া । ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ