শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা 

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

17

কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা 

 

মো: শুভ ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের আওতায় একটি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল রহমান (সাবু)-এর বিরুদ্ধে সিডিউল লঙ্ঘন করে কাজ করার দাবি তুলেছেন। কাবিটা ২০২৫ প্রকল্পের বরাদ্দ বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট বাজার সংলগ্ন কালির বাজার রোড (চিড়ার মিলের পাশে)। ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান একটি কাঁচা রাস্তার সিসি ঢালাই এর কাজ করছেন।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন যে রাস্তা নির্মাণে সরকারের নির্ধারিত সিডিউল (নকশা) এবং মানদণ্ড উপেক্ষা করা হচ্ছে।

এর প্রধান অনিয়মগুলো হলো:

রাস্তার প্রস্থ হ্রাস সিডিউল অনুযায়ী রাস্তার প্রস্থ ৮ ফিট হওয়ার কথা থাকলেও, নির্মাণাধীন রাস্তায় মাত্র ৭ ফিট প্রস্থের ঢালাই দেওয়া হচ্ছে।

সলিং ব্যবহার না করায় সিসি ঢালাই রাস্তা নির্মাণের পূর্বে বাধ্যতামূলক সলিং (ইটের স্তর) ব্যবহার করা হচ্ছে না। এর ফলে রাস্তাটি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাস্তার দুই পাশে ব্যবহৃত গাইডওয়ালে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। সিসি ঢালাইয়ের জন্য নিম্নমানের ও অপরিষ্কার খোয়া ব্যবহারের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বারবার চেয়ারম্যানকে সঠিক নিয়মে কাজ করার অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনো কর্ণপাত করছেন না। এত বড় একটা সরকারি প্রকল্পের রাস্তা যদি এমন নিম্নমানের হয়, তবে তা বেশিদিন টিকবে না। এলাকাবাসী অবিলম্বে গাইবান্ধা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (UNO) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) এর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কাজের মান যাচাই এবং সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হোক।

 

এ বিষয়ে বোয়ালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খেয়াঘাট বাজারের পাশের একটি রাস্তার সিসি ঢালাই কাজ চলছে সরজমিনে সাংবাদিকরা দেখতে যায়। তাদের কাজটি সঠিক নিয়মে হচ্ছে না মনে হলে সিডিউল দেখতে চাওয়ায় তারা সাংবাদিকদের অকথক ভাষায় গালাগালি করে এবং সংবাদ সংগ্রহের বুম ছিনিয়ে নেয়। এক পর্যায়ে লাঠি সোঠা ও ঢালাই কাজে ব্যবহারকৃত বেলচা নিয়ে অতর্কিতভাবে হামলা করেন। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাসায় নিয়ে যাওয়া হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ