শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন রোধে প্রশাসনের কঠোর অবস্থান

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। 

দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন।

ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিদিন নিয়মিতভাবে মাঠে অভিযান পরিচালনা করছেন। অবৈধভাবে শেইপ মেশিন চালানোর চেষ্টা করলে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ২৩/১১/২৫ পর্যন্ত যাদুকাটা নদীতে ৯৭ টি অভিযান পরিচালনা করা হয়, মামলা হয় ১১৫ টি, ৯৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়, জরিমানা করা হয় আনুমানিক ১০ লক্ষ টাকা, নৌযান জব্দ করা হয় ৪৫ টি নিয়মিত মামলা হয় ২ টি।

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীর পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।  অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নদীতে কোন চক্র অবৈধভাবে শেইপ মেশিন দিয়ে বালু উত্তলন করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রশাসনের কঠোর অবস্থানের কারণে একটি অসাধু মহল সাম্প্রতিক সময় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

তবে প্রশাসন জানিয়েছে—যে কোনো অপপ্রচার সত্ত্বেও পরিবেশ রক্ষার এই অভিযান বন্ধ হবে না।এই অভিযান চলমান থাকবে।

 

স্থানীয় সচেতন মহল বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন কঠোর উদ্যোগ নদী, হাওর ও স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তারা উপজেলা ও জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়ে বলেন যাদুকটা নদীর ইতিহাসে এমন অভিযান এর আগে কখনো পরিচালনা হয়নি। তারা বলেন সনাতন পদ্ধতিতে শ্রমিকরা বালু উত্তলন করে হাজারো হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করছেন।অবৈধভাবে যারা বাল আহরন করতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ