শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় ১২৮ বোতল মদসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

73

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় ১২৮ বোতল মদসহ গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক, সেলিম মাহবুবঃ  ছাতকে ইঞ্জিন চালিত নৌকাসহ মদের চালান আটক করেছে নৌ-পুলিশের টহল টিম। বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রাম সংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণ তীর থেকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকায় বিভিন্ন জাতের ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টহল টিম এক অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রামের সন্নিকটে কাটাগাং নদীর দক্ষিণ তীরে সন্দেহভাজন ইঞ্জিন নৌকা তল্লাশি করে মদ উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে মো.শামিম মিয়া (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক শামীম কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নুরপুর (কাদিরপুর) গ্রামের আবুল হোসেনের পুত্র।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে ৪৮ বোতল এসি ব্লাক, ৩৯ বোতল ম্যাকডোয়েল এবং ৪১ বোতল অফিসার চয়েজ । উদ্ধারকৃত মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান, ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ