শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

66

সুনামগঞ্জে বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মঈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে ট্রাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইজ্ঞিন চালিত নৌকা বিপুল পরিমান অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করা হয়েছে। 

 

বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্কফোসের অভিযানে সুনামগঞ্জের সরকারী ম্যাজিস্ট্রেটমোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ এর নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি”র সদস্য,৪জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অভিযান পরিচালনাকালে একটি মালিক বিহনীন ইজ্ঞিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস অবৈধ ভারতীয় শাড়ি,২০৮ পিস থ্রি পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স আটক করা হয়।

 

যার বর্তমান সর্বমোট সিজার মূল্যে ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ শত টাকা। এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতি জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরচালান প্রতিরোধে আমাদের বিজিবি”র আভিযানীক কার্যক্রম ও গোযেসন্দা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথে ও অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি পিস এবং কসমেট্রিক্র সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন,সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। ##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ