শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

 

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি :

টাঙ্গাইলে কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দূর্গাপুর পটল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বর্ধিত সভা। দূর্গাপুর পটল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশ ঘিরে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের মেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তার আবেগময় বক্তব্যে তিনি বলেন, বিএনপি শুধুই একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মানুষের আশা, বিশ্বাস ও অধিকারের প্রতীক। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার শক্তি, আমার প্রেরণা। তিনি আরও বলেন, যত বাধাই আসুক, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থেকে বিএনপি পিছিয়ে যাবে না। তৃণমূল কর্মীরাই আমাদের সত্যিকারের শক্তি আপনারাই ভবিষ্যৎ, আপনারাই পরিবর্তনের অগ্রদূত।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা কৃষকদলের আহবায়ক শফিউর রহমান খান শাফী, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন দেশ আজ রাজনৈতিক অস্থিরতার ঘূর্ণিতে মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বর্ধিত সভা শুধু একটি আয়োজন নয় আসন্ন রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতি এবং তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ