শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কালিহাতীতে ঔষধ ও কসমেটিক আইনে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

72

কালিহাতীতে ঔষধ ও কসমেটিক আইনে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

 

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি: 

টাঙ্গাইলের কালিহাতীতে জনস্বার্থ সুরক্ষায় কড়া নজরদারি ও আইন প্রয়োগের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি মামলায় মোট ৬০,০০০/– (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩  এ দণ্ড প্রদান করা হয়। 

অভিযানে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা—এসব গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে জরিমানা করা হবে বলে জানান । একই সঙ্গে ফার্মেসি মালিক ও বিক্রেতাদের এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিহাতী সায়েদা খানম লিজা যিনি নিখুঁতভাবে পুরো প্রক্রিয়াটি তদারকি করে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন। অভিযানে সহযোগিতায় ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক, টাঙ্গাইল, এবং কালিহাতী থানার পুলিশ সদস্যরা। জনস্বার্থে নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ