শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে টিসিপির বিতরনে অনিয়ম করলেই ফৌজদারি মামলা বাতিল হবে ডিলারশিপ

স্টাফ রিপোর্টার / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

73

নরসিংদীর শিবপুরে টিসিপির বিতরনে অনিয়ম করলেই ফৌজদারি মামলা বাতিল হবে ডিলারশিপ 

 

জাহিদুর রহমান জেলা প্রতিনিধি :: নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচি,ওএমএস,ওএমএস (টিসিবি) ও ভিডব্লিউভি খাতে গুণগত মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অদ্য ১৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার,উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ । আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আবু রায়হান, আয়ূবপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আলতাফ হোসেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা,পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলার সকল ডিলারগণ উপস্থিত ছিলেন। এসময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস খাদ্যশস্য বিক্রির আগে মাইকিং করতে হবে। এটি ওএমএস নীতিমালা অনুযায়ী একটি বাধ্যতামূলক প্রচার প্রচারণা এবং ডিলারকে নিজ খরচে বিক্রয় কেন্দ্রের আশেপাশে এই কাজটি করতে হবে। অনিয়ম করলে ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ডিলারশিপ বাতিল করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ