শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সাদা পাথর লুট কান্ডে জড়িত আনোয়ার পুলিশের কাছে 

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সাদা পাথর লুট কান্ডে জড়িত আনোয়ার পুলিশের কাছে 

 

নিজস্ব প্রতিবেদক :  সাদা পাথর লুট কান্ডে জড়িতদের হয়নি রেহাই। বসে নেই প্রশাসন। দায়ের করা মামলায় চলছে আটক অভিযান। সিলেটের গোয়াইবঘাট উপজেলার জিরো পয়েন্টে পাথর লুট কাণ্ডে স্থানীয় ভূমি অফিসের তশীলদার মোনায়ম বাদী হয়ে দায়ের করা মামলায় লুট কান্ডের সদস্য আনোয়ার হোসেন (৪২) কে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ১৫ নভেম্বর শনিবার রাত ১১:০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পাথরখেকো আনোয়ার হোসেনকে আটক করা হয়।

আনোয়ারকে আটক করতে মাদক আড্ডায় পুলিশ হানা দেয় এ সময় আরো দুইজনকে আটক করা হয়।  আটক আনোয়ার উপজেলার জাফলং লাখর পাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  পাথর লুট কান্ডের মামলা দায়ের এরপর থেকে পুলিশী তদন্তে আনোয়ার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটকে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

আটকের সততা নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, পুলিশী তদন্তে আটক আনোয়ার পাথর লুট কাণ্ডে দায়ের করা মামলার আসামি ।

সে এজাহার নামীয় আসামি নয়। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন ভূমি অফিসের তশীলদার আব্দুল মোনায়েম বাদী হয়ে ১০০- ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। যার নং জি/ আর ২২৮। সে মামলায় আনোয়ারকে আটক দেখানো হয়েছে

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ