শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

প্রতিভাবান ফুটবলার সৃষ্টি করতে সিলেটে প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন 

স্টাফ রিপোর্টার / ৪১৯ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

122

প্রতিভাবান ফুটবলার সৃষ্টি করতে সিলেটে প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন 

 

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ জনপদের ক্রীড়ামোদী মানুষের প্রিয় খেলা ও খেলার রাজা খ্যাত ফুটবলে প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টি করতে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাফুফ।

প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর উদ্যোগে ১৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবনে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাফুফে সি লাইসেন্সপ্রাপ্ত ২৪ জন প্রশিক্ষকের অংশগ্রহণে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্স-২০২৫ (পার্ট ১) এর উদ্বোধন করে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা।

এসয় তিনি তার বক্তব্যে ফুটবলের প্রসারে তৃণমূল পর্যায়ে ফুটবলারদের গড়ে তোলার ঊপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলারদের সঠিক পরিচর্যার জন্য যেসব কোচ বা প্রশিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মানোন্নয়নে এ ধরনের কোচিং কোর্সের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ক্রীড়াবিদ সাইফুল বারী টিটু,  শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিত সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, বাফুফের টেকনিক্যাল এডমিনিস্ট্রেটর মাহবুব আলম পোলো, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন ও মহি উদ্দিন রাসেল এবং ফুটবল কোচ মাহবুবুর রহমান রিপন।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ