শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

মায়ের দোয়া নিয়ে প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রার সূচনা 

স্টাফ রিপোর্টার / ৪৭৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

105

মায়ের দোয়া নিয়ে প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রার সূচনা 

 

স্টাফ রিপোর্টার ::সিলেট ০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে সিলেট ০৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রা সূচনা হয়েছে।৭ ই নভেম্বর শুক্রবার রাধানগর বাজার মসজিদে জুম্মাহ নামাজ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।

পরে মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন বিএনপির চেয়ারপার্সন এর নির্দেশনায় আমি এ আসনে নির্বাচন করছি, শীঘ্রই মহাসচিব এর আনুষ্ঠানিক ঘোষনা করবেন। আমার নেতা তারেক রহমান বলেছেন এই তিন উপজেলার উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন। এবং নির্বাচনের এক বছরের মধ্যে এই তিন উপজেলার চিত্র পাল্টে দিতে চাই। কক্সবাজারের ন্যায় এই অঞ্চলে মানুষ আসবে।

তিনি আরও বলেন আমি এখানে এসেই রাস্তাঘাটের অবস্থা দেখে খুবই হতাশ হয়েছি। এ অবস্থার উত্তরন করতে চাই। মরহুম এম সাইফুর রহমান ও দিলদার হোসেন সেলিম এর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এই অঞ্চলের মানুষের সহযোগিতা চাই। তাই আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনকে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে উপহার দিতে চাই।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ