শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ! 

স্টাফ রিপোর্টার / ৪৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

112

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ! 

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :    শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোচালানী মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিস নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবি টহল দল পৃথক অভিযানে ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি জিরা আটক করে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করছেন তারা। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ