শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩ সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ছাতকের লেখক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিনের  “ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস” প্রকাশিত 

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

66

ছাতকের লেখক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিনের  “ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস” প্রকাশিত 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  ছাতকের নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের বাসিন্দা লেখক “ছিলেটি ভাষা সৈনিক” ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, ছিলেটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনিই ছাতকের প্রথম ব্যক্তি যিনি ছিলটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ভবিষ্যত প্রজন্মের মাঝে ছিলেটি ভাষার বর্ণমালা তুলে ধরেন। 

ছাতকের মানুষের কাছে ছিলেটি ভাষার বর্ণমালা পরিচয় করিয়ে দেয়ার জন্য তিনি এ পর্যন্ত একটি কমিটি,ছিলেটি ভাষার বর্ণমালা অঙ্কিত দুটি দেয়াল, ছিলেটি ভাষার বর্ণমালা “নাগরি বর্ণমালায়” নিজের গ্রামের নামে একটি “স্বাগতম বারকাহন” সাইনবোর্ড লিখান।

এছাড়া তিনি নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে দুটি ছিলেটি ভাষার নাগরি বর্ণমালা শিখা প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজন শেষে বিজয়ী দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। ছিলেটি ভাষা প্রচারে বিশেষ অবদান রাখায় তিনি গত ৩০শে সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি ইতিহাসবিদ ড. মুমিনুল হক পুরস্কারে ভূষিত হন।

 

তিনি লিখেছেন “ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস”নামের একটি বই। সম্প্রতি এ বইটি প্রকাশিত হয়েছে।লেখকের নামঃ ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন গ্রন্থের নামঃ ছিলটি ভাষা আন্দোলনের ইতিহাস প্রকাশকঃ জসিম বুক হাউজ, আম্বরখানা পয়েন্ট, সিলেট। (০১৭৩৪৯২১১৩৫) প্রচ্ছদঃ কম্পিউটার ও কম্পোজ চৌধুরী নাগরি পাবলিশার্স। বইয়ের দামঃ মাত্র দুইশত টাকা।  বইয়ের মোট পৃষ্ঠাঃ ৮০ প্রকাশকালঃ নভেম্বর ২০২৫ ইং

(সিলেট থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন জসিম বুক হাউজ আম্বর খানা পয়েন্ট সিলেট 01734921135) (ছাতক থেকে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন মোঃ ইব্রাহিম আলী (01752580277) WhatsApp  বিঃদ্রঃ কলামটি লেখকের নিজের।


এই ক্যাটাগরির আরো সংবাদ