শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সিলেট ১ আসনে মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির কে সাবেক ছাত্রনেতা রিপনের অভিনন্দন

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সিলেট ১ আসনে মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির কে সাবেক ছাত্রনেতা রিপনের অভিনন্দন 

 

স্টাফ রিপোর্টার::সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিভাগের প্রাপ্ত সকল প্রার্থীদের প্রাণঢালা জানিয়েছেন, সাবেক ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফরহাদ আহমদ রিপন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশ জাতি ও বৃহত্তর সিলেটের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখবেন তিনি । পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা সিলেটের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন খন্দকার মুক্তাদির। তিনি সব সময় সিলেটের গণমানুষের অধিকার নিয়ে কাজ করেন।

এছাড়া সাবেক এই ছাত্র নেতা বলেন, জাতীয় নির্বাচনে দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নিমিত্তে আমরা জাতীয়তাবাদী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন ও জাতীয় রাজনীতিতে অধিকতর দায়িত্ব পালনের সার্বিক নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাতে করে আমরা সফল ভাবে আসন্ন নির্বাচনের বৈতরনী পার হয়ে জনগনের রায় নিয়ে গঠন করতে পারি সরকার।

দলীয় সমর্থক ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ফরহাদ আহমদ রিপন আরো বলেন, যে কোনো মুল্যে নিজেদের ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের চুড়ান্ত আন্দোলনে সফল হতেই হবে আমাদের। সকল কে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করে দলে কে সরকার গঠনের সক্ষমতায় পৌছানোই আমাদের টার্গেট। যারা মনোনয়ন চেয়ে ও পাননি তাদের প্রতি তার বিশেষ বার্তা হলো, বিএনপি সরকার গঠন করলে সবাইকে যথাযথ মূল্যায়ন করবে দল। আপনারা সবাই দলের উপর আস্থা রাখুন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ