শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সিলেট ২ আসনে ধানের শীষ প্রতীক নয়, মানুষের  স্বাধীনতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক———–গৌছ আলী

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সিলেট ২ আসনে ধানের শীষ প্রতীক নয়, মানুষের  স্বাধীনতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক———–গৌছ আলী

 

কামাল খান :: বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী বলেছেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে সিলেট-২ আসনে গণমানুষের জোয়ার সৃষ্টি হয়েছে। তার পক্ষে তরুণ-যুবক, নারী ও সাধারণ মানুষ একত্রিত হচ্ছেন। তাই এই নির্বাচনে ধানের শীষের বিজয় শুধু একটি আসনের জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়।

সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, তারেক রহমান আজ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তিনি দলের ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করছেন- যা বিএনপিকে আরও শক্তিশালী ও জনভিত্তিক সংগঠনে পরিণত করছে। তাহসিনা রুশদীর লুনা শুধু একজন রাজনীতিক নন, তিনি এম. ইলিয়াস আলীর আদর্শ ও সংগ্রামের ধারক। দীর্ঘদিন ধরে তিনি সিলেট-২ আসনের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। দলের দুঃসময়ে তিনি মাঠে ছিলেন, কর্মীদের সংগঠিত করেছেন, জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। আগামীতেও তিনি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, ভোটারদের কাছে যেতে হবে এবং তারেক রহমান ও তাহসিনা রুশদীর লুনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি সোমবার (৩ নভেম্বর) বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

৬নং ওয়ার্ড বিএনপি নেতা শফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহ প্রচার সম্পাদক কয়েছ শিকদার, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, যুব বিষয়ক সম্পাদক ওয়াতিউর রহমান আতিক, সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সহ সমবায় বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, মুক্তিযোদ্ধা দলের সদস্য ধন মিয়া, মহিলা দলের আহবায়ক বিলকিছ আক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, আছকর আলী, ওয়ার্ড বিএনপি নেতা ইসবর আলী, তরমুছ আলী, আরশ আলী, শফিকুল ইসলাম মেম্বার, গৌছ উদ্দিন মেম্বার, আব্দুর রব মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমরুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামাল, সদস্য আব্দুল হামিদ রানা, বাবুল আহমদ, সাইদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জমির আলী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য জুবেল আহমদ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ