শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে চিলাই নদী থেকে বালুভর্তি ২ নৌকা আটক 

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

60

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে চিলাই নদী থেকে বালুভর্তি ২ নৌকা আটক 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিলাই নদী থেকে বালুভর্তি ২ টি ইঞ্জিন চালিত কাঠ বডির নৌকা আটক করে জব্দ করা হয়েছে। অবৈধভাবে চিলাই নদী থেকে বালু উত্তোলন করে বালু নিয়ে যাবার পথে পুলিশ তাদের ধাওয়া করলে বালুভর্তি ২টি ইঞ্জিন চালিত নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বালু খেকোরা।

থানা পুলিশ জানিয়েছে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নদী সাঁতরে পালিয়ে যায় অপরাধীরা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক’র নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ ঘটিকার সময় চিলাই নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত নৌকা ২ টি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ