শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ দোকান-পাঠ ভাংচুর ও লুটপাট 

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

6

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ দোকান-পাঠ ভাংচুর ও লুটপাট 

 

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া ও বনগাঁও গ্রাম বাসীর মধ্যের সংঘর্ষে কমপক্ষে ১০ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া-কে ও লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন, মুক্তার হোসেন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

স্থানীয়রা জানিয়েছেন উভয় পক্ষের আরো অনেকেই আহত হয়েছেন। তবে কোন হাসপাতালে নেয়া হয়েছে তা তারা বলতে পারেন নি। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ইছামতী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে। বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ থামানো হয়েছে।ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একটি পক্ষের প্রতিবন্ধকতায় ইছামতী বাজারের ব্রিজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রিজের উপর আগুন লাগানো হয়েছে।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার টাকা লেন-দেন নিয়ে রাত লুবিয়া গ্রামের কামরুজ্জামান ও বনগাঁও গ্রামের ফজল করিমের মধ্যে কথা কাটা-কাটি নিয়ে প্রথমে হামলা-পাল্টা হামলা এবং পরে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়।

সংঘর্ষের সুত্রপাতের ঘটনা নিয়ে ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেন বনগাঁও গ্রামের ফজল করিম ও লুবিয়া”র কামরুজ্জামান।তারা দিয়েছেন পাল্টা- পাল্টি বক্তব্য।##

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ