শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ক্যাচ মিসের আক্ষেপ লিটনের, দায় দিলেন শিশিরকেও 

স্টাফ রিপোর্টার / ২৫৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

61

ক্যাচ মিসের আক্ষেপ লিটনের, দায় দিলেন শিশিরকেও

 

সিলেট বুলেটিন ডেস্ক::ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তার মতে, প্রথমে ব্যাট করার কারণে উইকেট কঠিন ছিল এবং পরে শিশিরের সুবিধা পাওয়ায় প্রতিপক্ষ ‘ভাগ্যবান’ ছিল। তবে ১৫১ রানের পুঁজি নিয়েও হারের জন্য ‘গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস’কেই মূল কারণ হিসেবে দেখছেন তিনি।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারের পর লিটন দাস বলেন, ‘আমরা যখন ব্যাট করেছি, তখন শিশির ছিল না, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন ছিল। ওরা দ্বিতীয় ইনিংসে (শিশির পড়ায়) ব্যাট করে ভাগ্যবান ছিল। কিন্তু এসব জিনিস তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

ম্যাচে ৮৯ রান করা তানজিদ হাসান তামিমের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘তামিম খুব ভালো ব্যাট করেছে। আমার মনে হয়েছিল আমরা বোর্ডে একটা ভালো স্কোরই (১৫১) দাঁড় করিয়েছিলাম।’

তবে বোলাররা ভালো পুঁজি পেলেও ফিল্ডারদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। ম্যাচে বাংলাদেশ দল তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ ছাড়ে। লিটন অকপটেই তা স্বীকার করে নেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করলে কাজটা কঠিন হয়ে যায়।’

 


এই ক্যাটাগরির আরো সংবাদ