শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

74

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা 

 

মনসুর আহমদ শাপলু :: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি টিম, বাজার বণিক সমিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে মিতালী ফুডস নামক বেকারিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ (১) ধারায় ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই আইনে ফেমাস বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এ গড়মিল পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল টন চন্দ্র পাল বলেন, ‘দুই মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 


এই ক্যাটাগরির আরো সংবাদ