শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সর্বক্সেত্রে উন্নয়নের বিপ্লব ঘটবে সিলেট ৬ আসনে —–তামিম ইয়াহয়া

স্টাফ রিপোর্টার / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

65

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সর্বক্সেত্রে উন্নয়নের বিপ্লব ঘটবে সিলেট ৬ আসনে —–তামিম ইয়াহয়া

 

কামাল খান :: সিলেট-৬ (গোলাপগঞ্জ-নিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান দেশের জন্য মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত উন্নয়ন করেছেন। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছিল। দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। রাস্তাঘাট ব্রীজসহ বড় বড় প্রকল্প গ্রহণ করে কাজ করেছিল। কিন্তু আওয়ামীগের ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসে সব ওলটপালট করে দিয়েছে। উন্নয়নের পরিবর্তে তারা গুম খুন আর লুটপাটে ব্যস্থ হয়ে পড়ে। দেশ থেকে তাদের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। 

তামিম ইয়াহয়া বলেন, দেশের মানুষ জানে কার হাতে ক্ষমতা গেলে দেশ ও দেশের মানুষ নিরাপদ থাকবে। তাই দেশের মানুষের কথা বিবেচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে শিক্ষা, চিকিৎসা বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।তিনি বুধবার রাতে গোলাপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় মঈন উদ্দিনর বাড়ীতে অনুষ্ঠিত উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক মঈন উদ্দিন। বাবর আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুফিয়ান আহমদ খান ,আজিজুর রহমান পাপন, কাদির আহমদ,রফিক আহমদ, কামরুল আহমদ,ইকবাল আহমদ,সাহেদ আহমদ ও শিপলু আহমদ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ