শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

67

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অভিষেক সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২৭ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টায় সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নবনির্বাচিত সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন এর সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক, ব্যাংকার,শিক্ষক, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)এর অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও দায়িত্ববোধের প্রতীক হয়ে কাজ করার তাগিদ দেন। সকল বক্তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে আহবান জানান। অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর সভাপতি জাতীয় দৈনিক বর্তমান বাংলা’র সিলেট-প্রতিনিধি ও সিলেট এডিশন এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি জহুরুল ইসলাম,সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু,রাশেদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক মর্নিং পোস্ট, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা হাজী আবুল বাশার, সহসভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, হাজী আলকাছ আলী, চেয়ারম্যান সাদাপাথর রিসোর্ট,আবুল খায়ের,শিক্ষক নেতা,হাজী ফজল উদ্দিন,উসমান খাঁ উপজেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মো. এলাইছ মিয়া বিএনপি নেতা ও (সাবেক মেম্বার) আজাদুর রহমান, প্রিন্সিপাল, বিয়াম ল্যাবরেটরী স্কুল,এ কে আজাদ, সদস্য, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখা, এ-সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ রিপন মিয়া,আব্দুর রউফ, মোহাম্মদ ইয়াসিন আলী ও ইসমাইল আলী, বিশিষ্ট ব্যবসায়ী,জালাল উদ্দিন, সুনা মিয়া, নাসির মিয়া,প্রমুখ। উল্লেখ্য, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হিসেবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্টানের শেষে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(সিইউজে)’র পক্ষ থেকে ১০ জন মাদরাসা ছাত্রকে ১০ টি কুরআন শরীফ দেওয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ