শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

74

সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা

 

সুনামগঞ্জ প্রতিনিধি ::: সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টে্শন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচানের সভাপতিত্বে ও পৌর যুব দলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসন,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম,বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সাদিকুর রহমান স্বপন যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির।সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ,যুগ্ন আহবায়ক উজ্জল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগি সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা,উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে তারা উল্লেখ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ