শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

60

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া নলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মরিয়ম গুজাকুড়া নলকুড়া গ্রামের মোকসেদুল ইসলামের মেয়ে। তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি নানার বাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একা একা খেলা করছিল মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে উঠানের পূর্ব পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গনি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। তিনি ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ