শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শাবিপ্রবিতে শিবিরের দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

65

শাবিপ্রবিতে শিবিরের দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম

 

হোসাইন ইকবাল, শাবি: পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গন’—এই স্লোগান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের শাখা সভাপতি তারেক মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন।

 

এ বিষয়ে সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, ফলে সারাদিন ট্রাক চলাচলে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনায় প্লাস্টিক এবং ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ নিয়েছি, যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়।’তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।’

 


এই ক্যাটাগরির আরো সংবাদ