শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পর্যটক বহকারি বাস খাদে নিহত ২ আহত ১০  টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো নিজগৃহে মা- মেয়ে

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

17

পর্যটক বহকারি বাস খাদে নিহত ২ আহত ১০  টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো নিজগৃহে মা- মেয়ে

 

স্টাফ রিপোর্টার:: পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে পর্যটক বহনকারি সেজুতি ট্রাভেলেস’ বাস এর যাত্রী মা ও মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। তাদেরকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার শিশু কন্যা ( মেয়ে) আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে বাসে রওনা দেন। বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। নিহত মা ও মেয়েকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে বলে নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।

তিনি জানান, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। তারা বিভিন্নভাবে চিকিৎসাধীন আছেন। সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হন।

উল্লেখ্য, সরকারের সংশ্লিষ্টদের সু -নজরের অভাবে দেশের পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে সিলেটের ভ্রমণ ।   সিলেটের সড়কপথে বেহাল অবস্থা আর রেল পথে নেই কোন সুব্যবস্থা এ কারণেই ঘটছে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ